শনিবার   ২৮ মার্চ ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২ || ০৬ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাদের-চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশনের

১৫:১৭, ২৮ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৫:১৭, ২৮ জানুয়ারি ২০২৪

৩৫৯

কাদের-চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশনের

জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান রওশন এরশাদ। দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) গুলশানে নিজ বাসভবনে জি এম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন তিনি। এ সময় পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে নতুন মহাসচিব ঘোষণা করা হয়েছে।

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন এরশাদ বলেন, ‘নেতাকর্মীদের অনুরোধে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank