বুধবার   ০৪ মার্চ ২০২৬ || ২০ ফাল্গুন ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কবে খুলেছে প্রাথমিক বিদ্যালয় জানা যাবে সোমবার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৫৯, ২৮ জুলাই ২০২৪

৮০৪

কবে খুলেছে প্রাথমিক বিদ্যালয় জানা যাবে সোমবার

ফাইল ছবি
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে সে বিষয়ে আগামী সোমবার (২৯ জুলাই) সিদ্ধান্ত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হতে পারে বলে জানা গিয়েছিল। এ নিয়ে রোববার (২৮ জুলাই) বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তবে সে বৈঠক আজ হচ্ছে না।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে শিক্ষামন্ত্রীসহ আলোচনা হবে। রোববার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক আছে। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। সেখানে কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত