রমজানে খোলা থাকবে মাদরাসাও, ছুটির তালিকা সংশোধন
রমজানে খোলা থাকবে মাদরাসাও, ছুটির তালিকা সংশোধন
![]() |
পবিত্র রমজান উপলক্ষে আগামী ৭ মার্চ থেকে সারা দেশের সব মাদ্রাসায় ছুটি শুরুর কথা ছিল। তবে স্কুল-কলেজের পর অবশেষে মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী ২১ মার্চ পর্যন্ত মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা চলবে।
মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধন করে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।
মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনার প্রেক্ষিতে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা গেছে, বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় রোজায়ও ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর একই পথে হাঁটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। তবে প্রাথমিক বিদ্যালয় রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোও ১০-২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।
প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ রোজায় খোলা রেখে বিজ্ঞপ্তি জারির মধ্যেই গত ১১ ফেব্রুয়ারি ছুটির বর্ষপঞ্জি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাতে ৭ মার্চ থেকে পুরো রমজানে মাদ্রাসা ছুটির তথ্য জানানো হয়। এ নিয়ে তখন স্কুল-কলেজের শিক্ষকরা আপত্তি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকার রমজানে মাদ্রাসাও খোলা রাখার নির্দেশনা দিল।
আরও পড়ুন
- ডব্লিইউএসটির আনন্দঘন কনভোকেশন ২০২৫
শিক্ষার্থীদের জন্য ২ মিলিয়ন ডলারের স্টার্টআপ ফান্ড ঘোষণা চ্যান্সেলরের - আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট
- ২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- সাত কলেজে স্নাতকে ভর্তির আবেদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞাপনের কপি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে টিভি প্রযোজনা নির্মাণ কর্মশালা
- কোটা আন্দোলন: পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি থাকছে না
- বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

















