বুধবার   ২৫ মার্চ ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২ || ০৪ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিদ্ধান্ত ছাড়াই ঢাবি সিন্ডিকেটের প্রথম বৈঠক শেষ, চলছে দ্বিতীয়টি

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:৩৮, ১৭ জুলাই ২০২৪

৫৬২

সিদ্ধান্ত ছাড়াই ঢাবি সিন্ডিকেটের প্রথম বৈঠক শেষ, চলছে দ্বিতীয়টি

কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের প্রথম সভা। এরপর সদস্যরা দ্বিতীয় বৈঠক করার জন্য উপাচার্যের (ভিসি) বাসভবনে রয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকালে উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে প্রথম এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই এ সভা শেষ হয়। এরপর ভিসির বাসার দিকে রওনা হন ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্যরা। শিক্ষার্থীদের সমসাময়িক বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে এ সভা ডাকা হয়। 

সভায় যোগ দেওয়া সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টায় সিন্ডিকেটের সভা শুরু হয়।

সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় জরুরি সিন্ডিকেট সভা। এ সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কখন শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন। এক ঘণ্টা পর সভা শেষে বাইরে আসেন উপাচার্যসহ অন্যান্য সদস্যরা। এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তারা। বিজিবি ও পুলিশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে উপাচার্যের বাসভবনে পৌঁছে দেওয়া হয় তাদেরকে। উপাচার্যের বাসভবনে বৈঠক চলছে।

এরইমধ্যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। ছাত্র রাজনীতি আর থাকবে না- এই মর্মে লেখা ভিন্ন ভিন্ন বিবৃতিতে স্বাক্ষর করেছেন হলের প্রভোস্টরা। মধ্যরাত থেকে এ ঘোষণা দেওয়া শুরু হয়েছে

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank