কোটা সংস্কার আন্দোলন
মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল
কোটা সংস্কার আন্দোলন
মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল
![]() |
আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আজ সোমবার কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, আজকে পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই। সারাদেশের মানুষকে নেমে আসার আহ্বান জানান।
হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও একদফা দাবিতে সারাদেশে মঙ্গলবার বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।
আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘সারাদেশে মর্মান্তিকভাবে আমাদের ওপর হামলা চালানো হলো। এই ঘটনার তার তীব্র নিন্দা জানাই। ভিসি এবং প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।’
আরও পড়ুন
- ডব্লিইউএসটির আনন্দঘন কনভোকেশন ২০২৫
শিক্ষার্থীদের জন্য ২ মিলিয়ন ডলারের স্টার্টআপ ফান্ড ঘোষণা চ্যান্সেলরের - আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট
- ২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- সাত কলেজে স্নাতকে ভর্তির আবেদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞাপনের কপি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে টিভি প্রযোজনা নির্মাণ কর্মশালা
- কোটা আন্দোলন: পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি থাকছে না
- বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

















