সুন্দরবনে আগুন লাগার কারণ গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
সুন্দরবনে আগুন লাগার কারণ গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
![]() |
দেশের প্রাকৃতিক সম্পদ সুন্দরবনে কেন আগুন লেগেছে সেটা গভীরভাবে খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদও দিয়েছেন সরকারপ্রধান।
সোমবার (৬ মে) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রধানমন্ত্রী সুন্দরবনে লাগা আগুন সম্পর্কে জানতে চান। এ সময় মন্ত্রী এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন।
আগুন লাগার কারণ খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন জানিয়ে সচিব বলেন, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, সুন্দরবনের আগুন শতভাগ নিভে যায়নি, তবে নিয়ন্ত্রণে আছে। বনের আগুন স্বাভাবিক আগুন না। আগুন নিভে গেলেই সাথে সাথে ঘোষণা করা যায় না যে আগুন নিভে গেছে। যেকোনো লতাপাতায় সুপ্ত থাকে। আগুন আবার জ্বলে উঠে। তাই খুব ক্লোজ মনিটরিং হচ্ছে আগামী সাত দিন এমন পর্যবেক্ষণে থাকবে। তারপর পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















