৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১১৭৩২
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১১৭৩২
![]() |
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। আজ বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এর আগে ২০২২ সালের ২২ জুন ৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী।
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।
আরও পড়ুন
- ডব্লিইউএসটির আনন্দঘন কনভোকেশন ২০২৫
শিক্ষার্থীদের জন্য ২ মিলিয়ন ডলারের স্টার্টআপ ফান্ড ঘোষণা চ্যান্সেলরের - আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট
- ২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- সাত কলেজে স্নাতকে ভর্তির আবেদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞাপনের কপি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে টিভি প্রযোজনা নির্মাণ কর্মশালা
- কোটা আন্দোলন: পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি থাকছে না
- বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

















