চলতি বছর প্রাথমিকে ১৩ হাজার ৭৮১ শিক্ষক নিয়োগ
চলতি বছর প্রাথমিকে ১৩ হাজার ৭৮১ শিক্ষক নিয়োগ
![]() |
চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
বৃহস্পতিবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন তিনি।
সচিব বলেন, এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিকের চলমান নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে জানিয়ে ফরিদ আহাম্মদ বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি রোধে এ ডিভাইস ব্যবহার করে সফলতা পাওয়া গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ধারাবাহিকভাবে কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। এ ছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের কম সেসব স্কুলকেও পার্শ্ববর্তী স্কুলের সংযুক্ত করে দেওয়া হবে। এমন ৩০০ বিদ্যালয়ের তালিকা করা হয়েছে।
আরও পড়ুন
- ডব্লিইউএসটির আনন্দঘন কনভোকেশন ২০২৫
শিক্ষার্থীদের জন্য ২ মিলিয়ন ডলারের স্টার্টআপ ফান্ড ঘোষণা চ্যান্সেলরের - আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট
- ২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- সাত কলেজে স্নাতকে ভর্তির আবেদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞাপনের কপি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে টিভি প্রযোজনা নির্মাণ কর্মশালা
- কোটা আন্দোলন: পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি থাকছে না
- বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

















