ডেন্টাল ভর্তি পরীক্ষা সম্পন্ন, আসনপ্রতি লড়ছে ৯৩
ডেন্টাল ভর্তি পরীক্ষা সম্পন্ন, আসনপ্রতি লড়ছে ৯৩
![]() |
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে সারাদেশে ১২ সেন্টারের ২০ ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি আসন ও বেসরকারিতে ১ হাজার ৪০৫ আসনের জন্য বসছেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ৯৩ জন শিক্ষার্থী।
লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস- জীববিজ্ঞান ৩০, রসায়নবিদ্যা ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোগ্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।
এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ=৭৫ নম্বর (সর্বোচ্চ)।
এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ=১২৫ নম্বর (সর্বোচ্চ)। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/‘ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।
আরও পড়ুন
- ডব্লিইউএসটির আনন্দঘন কনভোকেশন ২০২৫
শিক্ষার্থীদের জন্য ২ মিলিয়ন ডলারের স্টার্টআপ ফান্ড ঘোষণা চ্যান্সেলরের - আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট
- ২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- সাত কলেজে স্নাতকে ভর্তির আবেদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞাপনের কপি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে টিভি প্রযোজনা নির্মাণ কর্মশালা
- কোটা আন্দোলন: পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি থাকছে না
- বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

















