ফিরছেন প্রীতি জিনতা!
ফিরছেন প্রীতি জিনতা!
![]() |
অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনত্রী প্রীতি জিনতা। কয়েকদিন আগে এক স্টুডিওর সামনে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এরপরই তার ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে আবারো কী বড় পর্দায় ফিরছেন প্রীতি!
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে থেকে জানা গিয়েছে, সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমেই নাকি পর্দায় ফিরতে যাচ্ছেন প্রীতি। সেই সিনেমার লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে বলিউডে ফিরে এসেছেন নায়িকা।
এর আগে ‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমায় সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর-২’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি।
নব্বই দশকের শেষ দিকে শাহরুখ খান অভিনীত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রীতি জিনতা। ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নামাস্তে’ ও ‘বীর জারা’-র মতো সিনেমা কাজ করেছেন প্রীতি। প্রীতি জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো মেগা স্টারদের সঙ্গে। তবে অনেকদিন ধরেই সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের এ নায়িকা।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















