মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ || ২৫ ফাল্গুন ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুমের ক্ষেত্রে র‌্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব

অপরাজেয় বাংলা ডেস্ক

০০:১৭, ৫ জুন ২০২৫

৩৮৭৫০

গুমের ক্ষেত্রে র‌্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখা জোরপূর্বক গুমের ঘটনাগুলোতে একটি হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে।

তিনি বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় ইন্টেরিম রিপোর্টের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কমিশনের পক্ষ থেকে আজ প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

শফিকুল আলম বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কীভাবে মানুষকে গুম করা হয়েছে এবং শেখ হাসিনা সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের কতজনকে হত্যা করা হয়েছে।

গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ পর্যন্ত প্রায় ১,৩৫০টি গুমের ঘটনা চিহ্নিত করেছে এবং প্রতিদিনই নতুন নতুন ঘটনা তারা খুঁজে পাচ্ছেন বলে জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank