সিইসির বাসভবনে নিরাপত্তা জোরদার
সিইসির বাসভবনে নিরাপত্তা জোরদার
![]() |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বাসভবন ও সামনের সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) থেকে বুধবার সন্ধ্যা থেকে নিরাপত্তার জন্য এ পুলিশ মোতায়েন করা হয়। মূল সড়কের পাশাপাশি বাসভবনের গেটেও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সড়কটিতে প্রতিনিয়তই টহলরত ও গোয়েন্দা পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা যায়।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বুধবার সন্ধ্যা থেকে একাধিক শিফটে তারা দায়িত্ব পালন করছেন।
এদিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন ও তার আশপাশের এলাকাজুড়েও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ইসি ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার প্রবেশদ্বারগুলোয় ব্যারিকেড দেওয়া রয়েছে। পর্যটন ভবনের সামনের একটি সড়ক খোলা থাকলেও সেখান থেকে বাইরের কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না।
ওই এলাকায় কেউ প্রবেশ করতে চাইলে পুলিশকে তাদের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`

















