শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ || ২৭ অগ্রাহায়ণ ১৪৩২ || ১৯ জমাদিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট গেলো মুম্বাই-কলকাতা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২৪

৪০৭

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট গেলো মুম্বাই-কলকাতা

ঘন কুয়াশার কারণে তিনটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দেখতে না পেরে এসব ফ্লাইটের একটি ভারতের মুম্বাইয়ে এবং অন্য দুটি কলকাতা ও চট্টগ্রামে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে বুধবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত এ তিনটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

ঢাকার আকাশে কয়েকবার চক্কর দিয়ে ফ্লাইটগুলো মুম্বাই, কলকাতা ও চট্টগ্রামে গিয়ে অবতরণ করে। পরে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো সকাল সাড়ে ৯টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে শুরু করে। এছাড়া ঘন কুয়াশায় সকালে বেশ কয়েকটি ফ্লাইট সময়মতো উড্ডয়ন করতে পারেনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত