শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ || ৮ ফাল্গুন ১৪৩২ || ০১ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দীপিকাকে কবিতার সঙ্গে তুলনা করলেন রণবীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২০:০৪, ৩ জুলাই ২০২৪

১০৪৬

দীপিকাকে কবিতার সঙ্গে তুলনা করলেন রণবীর

বলিউডের বিগ বাজেটের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ শুধু সাধারণ দর্শকই নয়, তারকারাও দেখছেন তাদের ব্যস্ততার ফাঁকে। স্ত্রী দীপিকা পাড়ুকোনের হাত ধরে দেখতে গেলেন রণবীর সিংও। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘কল্কি ২৮৯৮ এডি’ দেখে বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন রণবীর সিং। 

রণবীর লিখেছেন, একটি অভিজাত ‘সিনেম্যাটিক’ প্রদর্শন। বড় পর্দার ছবির শেষ কথা! প্রযুক্তিগত কর্মকাণ্ডের অভূতপূর্ব সূক্ষ্মতা। সেরা ভারতীয় ছবি।’ সেখানে তার স্ত্রীরও প্রশংসা করেছেন তিনি।

পোস্টে স্ত্রীর প্রশংসা করে আরও লিখেছেন, ‘যদি আমার প্রিয়ার কথা বলতে হয়। তুমি প্রতিটি মুহূর্তকে ভরিয়ে তুলেছো নিজের লাবণ্য এবং আভিজাত্যে। এমন আকুলতা যেন কবিতা, কী শক্তিশালী! কোনো তুলনাই চলে না। তোমাকে ভালোবাসি।’ 

এরপর তিনি একে একে পরিচালক নাগ অশ্বিন, কমল হাসান, প্রভাসকে উল্লেখ করে লিখেন, ‘নাগি স্যার এবং তার দলকে শুভেচ্ছা। কেউ যদি আমার মতো অমিতাভ বচ্চনের অন্ধভক্ত হন তাহলে কোনোভাবেই এই ছবিটি দেখার সুযোগ হারাবেন না।’

ছবিতে সম্পূর্ণ কালো পোশাক, কালো চশমা আর টুপিতে রণবীরকে দেখা যায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে। 

এতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন। ‘কল্কি’তে অভিনয় করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন এ অভিনেতারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank