রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ || ২২ অগ্রাহায়ণ ১৪৩২ || ১৪ জমাদিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুর্নীতিতে জড়িতদের তওবা করতে বললেন চসিক প্রশাসক

১৫:৩৯, ৬ আগস্ট ২০২০

আপডেট: ১৯:৪৮, ১১ আগস্ট ২০২০

৯৩৭

দুর্নীতিতে জড়িতদের তওবা করতে বললেন চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) কর্মরত যারা দুর্নীতির সঙ্গে জড়িত আছেন কিংবা অতীতে ছিলেন তাদের তওবা করতে বললেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। দায়িত্ব নিয়ে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে খোরশেদ আলম সুজন হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, ‘আমি কিন্তু উদার না, যারা দুর্নীতি করছে তারা তওবা করে ফেলুন আজ থেকে। যারা দায়িত্বের সাথে বেঈমানি করবেন তাদের ছাড় দেবো না, ক্ষমা করবো না। না পারলে দায়িত্ব ছেড়ে দেবো, তবুও অন্যায়ের সাথে আপোষ করবো না।’

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ ও প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম।

এর আগে বৃহস্পতিবার সকালে নগরীর বাটালী হিলস্থ চসিক ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন খোরশেদ আলম সুজন। এসময় মেয়র নাছির উদ্দীন সদ্য নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের হাত হাত রেখে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন।

চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ বুধবার (৫ আগস্ট) শেষ হয়। করোনাভাইরাসের মহামারীর কারণে নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রশাসক বসিয়েছে সরকার। গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে এই সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত